তোলা না দেওয়ায় পন্যবাহী লড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিরা। ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে। তোলা না দেওয়ায় এখনো পর্যন্ত ৩ দিনে ছয়টি
লড়িতে অর্তকিতেই আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার আন্তরগত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহুদিপুর এলাকায়।
পাকুর থেকে পাথর বোঝাই করে সীমান্তে আসা আব্বাস উদ্দিন আলী জানান, প্রতিদিন লড়ি পিছু ৫০০থেকে ১০০০ টাকা তোলা তুলে এলাকার
বেশ কিছু দুষ্কৃতি। গত দুইদিন ধরে তোলা দিতে অস্বীকার করে লড়ি চালকেরা। আর তার জেরেই লড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। পাশাপাশি
প্রতিদিনই কোন না কোন লড়ির ব্যাটারি সহ সরজাম চুরি করে নিয়ে যাচ্ছে। ঘটনার খবর পেয়েও ইংরেজবাজার থানার পুলিশ নীরব। অভিযোগ এই তোলাবাজদের সঙ্গে পুলিশের যোগসাজস রয়েছে কি না ? ফলে দর্শকের ভূমিকাই পুলিশ প্রশাসন। লড়ি মালিক জানিয়েছেন এধরনের ঘটনা চলতে থাকলে আগামী দিনে তারা এই রুটে লড়ি চালাবে না।
প্রগ্রেসিভ ট্রাক ড্রাইভার এসোসিয়েসনের জেলা সভাপতি গোপাল পোদ্দার বলেন, ঘটনাটি শুনেছি । ইতিমধ্যে প্রশাসনকে বলেছি তদন্ত করে
ব্যবস্থা নিতে। আমরাও আমাদের পক্ষ থেকে তদন্ত করছি। বিষয়টি রাজ্যকে জানিয়েছি। যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/r2gii_-oY-s